বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬, ২৪শে বৈশাখ ১৪৩৩


ফিলিস্তিনি নেতা খলিল আল-হায়ার চতুর্থ ছেলেকে হত্যা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৭ মে ২০২৬, ১৬:৪৯

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম প্রভাবশালী নেতা খলিল আল-হায়ার চতুর্থ ছেলেকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৭ মে) হামাস এ তথ্য নিশ্চিত করেছে।

খলিল আল-হায়ার নিহত এ ছেলের নাম আজম বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আজম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের আরেক প্রভাবশালী নেতা বাসিম নাঈম। তিনি জানিয়েছেন, গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু হয়েছে।

খলিল আল-হায়া নিজে গাজায় থাকেন না। তবে তার পরিবারের সদস্যরা সেখানেই রয়ে গেছেন। তার মোট সাত সন্তান রয়েছে। খলিলকেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে দখলদার ইসরায়েল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

গত বছর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি বৈঠকে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই সময় খলিলের আরেক ছেলে নিহত হন।

এরআগে ২০০৮ ও ২০১৪ সালে তার আরও দুই ছেলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। এতে হামাসের অসংখ্য যোদ্ধাসহ সাধারণ ফিলিস্তিনিরা প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় সেখানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এখন সেখানে যুদ্ধবিরতি চললেও; ইসরায়েলের হামলা বন্ধ হয়নি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়