রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ৩রা ফাল্গুন ১৪৩২


এপস্টাইন ফাইলে নাম আসায় বিচ্ছেদের ঘোষণা জনপ্রিয় গায়িকার

Jehad chowdhury

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের প্রভাবশালী রাজনীতিবীদ, ব্যবসায়ী এবং তারকাদের নাম জড়িয়ে থাকা ‘এপস্টাইন ফাইল’ বর্তমানে আন্তর্জাতিক মহলে চর্চিত। আমেরিকার বিতর্কিত ধনকুবের জেফরি এপস্টাইনের যৌন পাচার চক্র সংক্রান্ত হাজার হাজার পাতার আইনি নথি জনসমক্ষে আসতেই বেরিয়ে আসছে ক্ষমতাধর ব্যক্তিদের পর্দার অন্তরালের সব চাঞ্চল্যকর তথ্য।

এবার এপস্টাইন ফাইলে নাম আসার জেরে স্বামী ব্যারি জোসেফসনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ব্রুক জোসেফসন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম এক বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন তিনি।

চলতি মাসের শুরুতে প্রকাশিত এপস্টাইন নথিতে ব্যারি জোসেফসনের নাম পাওয়া যায়। এরপর এক পোস্টে তিনি জানান, ‘ব্রুক দাবি করেন, দীর্ঘ দাম্পত্য জীবনে ব্যারির সাথে জেফরি এপস্টাইনের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না। এই কঠিন সময়ে নিজের সন্তানদের কথা চিন্তা করে তিনি সবার কাছে গোপনীয়তা রক্ষা ও দোয়া প্রার্থনা করেছেন।’

এদিকে আদালতের রেকর্ড বলছে, ব্যারি জোসেফসন ২০২৪ সালের ডিসেম্বরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। যদিও বিচ্ছেদের খবর প্রকাশ করেননি এই দম্পতি। প্রকাশিত নথি থেকে জানা গেছে, ২০০৮ সালে শিশু পাচারের অভিযোগে এপস্টাইন দণ্ডিত হওয়ার পরও তাঁর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছিলেন ব্যারি। ২০১১-১২ সালের মধ্যে তিনি এপস্টাইনের কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার ডলার ঋণ গ্রহণ করেছিলেন। এপস্টাইনের ই-মেইল ব্যারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রমাণ পাওয়া গেছে।

এই ঘটনার পর বিনোদন সাময়িকী ভ্যারাইটির কাছে এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ব্যারি জোসেফসন। তিনি জানান, ইমেইলে ব্যবহৃত তাঁর ভাষাগুলো ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ এবং এজন্য তিনি লজ্জিত। তবে এপস্টাইনের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেও তিনি কখনও তাঁর দ্বীপে যাননি। দীর্ঘ ৪৭ বছরের ক্যারিয়ারে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এপস্টাইনের কুকীর্তি বিশ্বাস না করা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। এই জঘন্য ব্যক্তির মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়