shomoynew_wp969 ভারতে অবতরণের সময় মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২


ভারতে অবতরণের সময় মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪ ০২:২৪

আপডেট:
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৭

ছবি-সংগৃহীত

ভারতে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মূলত অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি ছোট ছিল এবং পাইলটের সাথে ১৪ জন আরোহী ছিলেন।

এএনআই বলছে, ১৪ জনের মধ্যে ছয়জন আহত হয়েছেন, আর আটজন নিরাপদে আছেন বলে ডিজিপি জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এএনআই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top