shomoynew_wp969 মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২


মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩

ছবি-সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির এক সেতু পার হওয়ার সময়ে নদীতে পড়ে নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার সময়ে বাগো নদীর সেতু পার হতে গিয়ে এ ঘটনা ঘটে। খবর এএফপি'র

এক বিবৃতিতে মালির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, মালির কেনেইবা কমিউন থেকে বুরকিনা ফাসো যাবার সময়ে একটি বাস উল্টে সেতু থেকে পড়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বিবিসি জানায়, হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

মালিতে প্রধান প্রধান অনেক সড়কের অবস্থা বেহাল। লক্কর-ঝক্কর যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে অহরহই। এ মাসের শুরুর দিকে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন নিহত হন এবং ৪৬ জন আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top