shomoynew_wp969 ভারতে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২


ভারতে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৪

প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top