shomoynew_wp969 ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার দৃঢ় সমর্থন | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২


ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার দৃঢ় সমর্থন


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৫

আপডেট:
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫

ফাইল ছবি

বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েয়েছেন ১৯৮ বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ৯২ নোবেলবিজয়ী।

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এসব বিশ্বনেতার স্বাক্ষরসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়।

এতে ইউনূস ও বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেছেন, “আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের অন্যান্যদের মতো প্রফেসর ইউনূসও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা; যেমনটা প্রফেসর ইউনূস বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে।”

“বছরের পর বছর প্রফেসর ইউনূসকে দেওয়া সমর্থনের জন্য আমরা গর্বিত। এটি বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি শান্তি এবং সাফল্য কামনা করছি।”

“আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়ার কাজ করতে প্রফেসর ইউনূস এখন মুক্ত। যেটি গত ছয় দশক ধরে তিনি বলে আসছেন। যেভাবে দেশের তরুণ সমাজ ইউনূসকে অনুপ্রাণিত করেছে। আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন। আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন। যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা।”

“বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে আমরা এটিকে সাধুবাদ জানাই। বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টাকে যে কোনোভাবে সমর্থন জানাতে আমরা প্রস্তুত আছি।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top