shomoynew_wp969 বুটের ডালের হালুয়া রেসিপি | রান্না-বান্না | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

বুটের ডালের হালুয়া রেসিপি


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৭

ছবি সংগৃহীত

মিষ্টি সব খাবারের মধ্যে হালুয়া অন্যতম। নানা উৎসব আয়োজনে হালুয়া বানানো হয়। অনেক উপাদান দিয়েই পদটি তৈরি করা যায়। একটি মুখরোচক ও সুস্বাদু পদ বুটের ডালের হালুয়া।

কীভাবে এটি তৈরি করবেন, জানুন রেসিপি-

১. বুটের ডাল- হাফ কেজি
২. চিনি- দেড় কাপ
৩. তরল দুধ- দেড় কাপ
৪. গুড়া দুধ- ৪ চা চামচ
৫. লবণ- ১চিমটি
৬. ঘি- পরিমাণ মতো
৭. এলাচ- ২/৩টা
৮. বাদাম
৯. কিসমিস

প্রণালি

ডাল সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায় বেটে নিতে পারেন। প্যানে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে এলাচ দিয়ে নাড়তে হবে। ঘি গরম হলে তাতে বাটা ডাল, চিনি, তরল দুধ, লবণ দিয়ে নাড়তে হবে। অনবরত নাড়তে থাকুন। নাড়া বন্ধ হলে লেগে যেতে পারে।

কিছুক্ষণ পর পর হালুয়ার মধ্যে একটু একটু করে ঘি দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন হালুয়ার গা থেকে ঘি ছেড়ে আসবে তখন এর মধ্যে গুড়ো দুধ দিয়ে আর কিছুক্ষণ নেড়ে ঘি ব্রাশ করা ট্রেতে ঢালতে হবে।

ভাতের চামচ অথবা বেলুন দিয়ে ট্রেতে হালুয়া সমানভাবে ছড়িয়ে দিতে হবে। গরম থাকতেই হালুয়া নিজের পছন্দমতো আকারে কেটে নিতে হবে। গরম থাকতেই হালুয়ার ওপরে বাদাম কিসমিস দিয়ে সাজিয়ে দিতে হবে। ব্যাস বুটের ডালের হালুয়া রেডি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top