shomoynew_wp969 লাচ্ছা পরোটা রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লাচ্ছা পরোটা রেসিপি


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২

 ছবি : সংগৃহীত

লাচ্ছা পরোটা খেতে পছন্দ করেন অনেকেই খেতে খেতে ভাবেন, এটি তৈরি করতে বুঝি অনেক পরিশ্রম। আসলে কিন্তু তা নয়। রেসিপি জানা থাকলে তৈরি করতে পারবেন সহজেই। গরম গরম লাচ্ছা পরোটা খেতে পারেন সবজি, ডাল কিংবা মাংসের তরকারির সঙ্গে।

চলুন তবে জেনে নেয়া যাক লাচ্চা পরোটা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা
লবণ
সয়াবিন তেল
সামান্য চিনি
ঘি
হালকা গরম পানি।

যেভাবে তৈরি করবেন

পরিমাণ মতো ময়দা নিন। এবার তাতে সামান্য লবণ, সামান্য চিনি এবং কয়েক চামচ তেল দিন। হালকা গরম পানি দিয়ে মাখাতে থাকুন। ভালো করে মাখিয়ে পরোটার ডো তৈরি করুন। এবার ডো থেকে পরোটার মাপ অনুযায়ী ভাগ করে নিন। একটি করে ভাগ নিয়ে রুটি বেলে নিন। রুটিতে কিছু ময়দা ছিটিয়ে রোল করে নিন। এবার গোল করে পেঁচিয়ে নিন। হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিন।
এবার বেলতে থাকুন। রুটির মতো করে বেলুন। এবার ঘি বা তেলে ভেজে নিন। দুই পিঠ ভালো করে ভেজে নিন। সোনালি হয়ে এলে তুলে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top