shomoynew_wp969 রুই মাছের কাবাব তৈরি করবেন যেভাবে | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রুই মাছের কাবাব তৈরি করবেন যেভাবে


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২২ ১৩:১৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩০

 ছবি : সংগৃহীত

রুই মাছ দিয়ে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু কাবাব। ইফতারের আয়োজনে রাখতে পারেন রুই মাছের তৈরি কাবাব। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

রুই মাছ- ১টি, রসুন বাটা- ১ টেবিল চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ, জিরা বাটা- ১ চা চামচ, সরিষা বাটা- ১ চা চামচ, ডিম- ১টি, লবণ- পরিমাণমতো, কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ, তেল- পরিমাণমতো, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

মাছ টুকরা করে কেটে নিন। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। লেজ ও মাথা ছাড়া বাকি মাছ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার সব মসলা, লবণ, মাছ ও ডিম একসঙ্গে মেখে নিন। কাবাবের আকৃতি দিয়ে তৈরি করুন। সবগুলো কাবাব হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে কাবাবগুলো সোনালি করে ভেজে তুলুন। ইফতারে পরিবেশন করুন সুস্বাদু রুই মাছের কাবাব।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top