shomoynew_wp969 ইফতারের জন্য খেজুর-বাদামের স্মুদি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইফতারের জন্য খেজুর-বাদামের স্মুদি


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২২ ১৩:০০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫

ছবি : সংগৃহীত

ইফতারে ঠান্ডা কোনো পানীয় পানের প্রয়োজন হয়। সারাদিন রোজা রাখার কারণে আমরা তৃষ্ণার্ত থাকি। ইফতারে তৃষ্ণা মেটাতে প্রয়োজন স্বাস্থ্যকর পানীয়। তেমনই একটি পানীয় হলো খেজুর-বাদামের শরবত। এটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

নরম খেজুর- আধা কাপ, বাদাম কুচি- আধা কাপ, ঘন দুধ- ২ কাপ, চিনি- পরিমাণমতো, কিশমিশ- ২ চা চামচ, পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

খেজুর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর খেজুরের বিচি ফেলে টুকরা করে নিন। টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন কিছু সময়। এবার সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top