shomoynew_wp969 ছানার পোলাও রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ছানার পোলাও রেসিপি


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২

ছবি সংগৃহীত

বাঙালির উৎসব আয়োজনে অতিথি আপ্যায়নে পোলাও থাকবে না, সেটা হতে পারে না। তাও যদি হয় ছানার পোলাও- তাহলেতো সোনায় সোহাগা। পুজার ভোজও জমে যেতে পারে ছানার পোলাও পাতে রাখলে।

জেনে নিন ছানার পোলাওয়ের রেসিপি-

উপকরণ- বাসমতী চাল দুই কাপ, ছানা (বল ও লেয়ারের জন্য) দুই কাপ, কিশমিশ সিকি কাপ, পেস্তা বাদাম কুচি দুই টেবিল চামচ, কাঠবাদাম কুচি দুই টেবিল চামচ, ক্যাশোনাট দুই টেবিল চামচ, ময়দা দুই চা চামচ, ঘি আধা কাপ, গরমমসলা এক চাচামচ, নারকেল কোরানো আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, চিনি এক টেবিল চামচ, মাওয়া দুই টেবিল চামচ, দারুচিনি দুই টুকরা, এলাচি দুইটি, আদা কুচি দুই টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালীঃ-

বাসমতী চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। তারপর বড় পাত্রে পানি গরম করে দারুচিনি ও এলাচি দিয়ে ভেজানো চাল ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। চাল শক্ত থাকতে নামিয়ে পানি ঝরিয়ে দিন। এবার ছানা ভালো করে চটকে লবণ, চিনি, অল্প গরমমসলা ও পরিমাণমতো ময়দা দিয়ে মেখে ছোট ছোট বলের মতো করে ডুবো তেলে ভেজে তুলুন। অল্প অল্প ঘিতে পেস্তা বাদাম, কাঠবাদাম, ক্যাসোনাট, আদা কুচি, কিশমিশ ও নারকেল কোরানো ভেজে নিন। বেরেস্তা, চিনি ও মাওয়া একসঙ্গে মিলিয়ে রাখুন। তারপর যে পাত্রে পোলাও দমে বসানো হবে, সে পাত্রে প্রথমে অল্প ঘি ছড়িয়ে দিতে হবে। এবার একে একে কিছু সেদ্ধ চাল, বাদামের মিশ্রণ, নারকেল ভাজা, বেরেস্তার মিশ্রণ, ছানা ও ছানার বল লেয়ারে সাজিয়ে ওপরে ঘি ছড়িয়ে দিন। ১৫ মিনিটের জন্য মৃদু আঁচে দমে বসিয়ে গরম-গরম পরিবেশন করুন ছানার পোলাও।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top