বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


শহীদ দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৯

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩' উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৬ মিনিটে তিনি সভাস্থলে উপস্থিত হন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাগত বক্তব্য রাখবেন।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্ষমতাসীন দলের আলোচনা সভায় অংশ নিতে দুপুর ১টা থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়