শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬, ৮ই ফাল্গুন ১৪৩২


বুয়েটের পাশে ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ

প্রকাশিত:২৭ মে ২০২৩, ০৯:০৬

 ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা বলেন, আমরা বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সাথে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পাওয়া গেছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের সিসি ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেল সেটি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়