শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬, ৮ই ফাল্গুন ১৪৩২


মদিনায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগেই হজযাত্রীদের তথ্য আপলোডের নির্দেশ

প্রকাশিত:২৮ মে ২০২৩, ১৬:৩৭

 ফাইল ছবি

ফাইল ছবি

মদিনা বিমানবন্দরে পৌঁছানোর কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে হজযাত্রীদের নাম ঠিকানাসহ যাবতীয় প্রি-এরাইভাল তথ্য ই-হজ সিস্টেমে আপলোড করতে সব এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (২৮ মে) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রি এরাইভাল ডেট ই-হজ সিস্টেমে আপলোড না করায় বিমানবন্দরে পৌঁছানোর পরে হজযাত্রীদের ভাড়া করা নির্ধারিত বাড়ি/হোটেলে পাঠাতে সমস্যা হচ্ছে। বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে বাস প্রস্তুত রাখাও সম্ভব হচ্ছে না।

প্রি এরাইভাল ডেট ই-হজ সিস্টেমে আপলোড করা হলে সহজেই হজযাত্রীদের বাড়ি/হোটেলে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়, মদিনা শাখা এবং আদিয়া অফিস।

কোন কারণে ই-হজ সিস্টেমে প্রি এরাইভাল ডেট আপলোড করা সম্ভব না হলে মদিনার হজ অফিসের [email protected] এ বিস্তারিত তথ্য প্রেরণ করে অবহিত করতে হবে।

এ অবস্থায় হজযাত্রীদের সৌদি আরবে গমনের কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে হজযাত্রীদের প্রি এরাইভাল ডেট ই-হজ সিস্টেমে আপলোড করাসহ মদিনা হজ অফিসকে অবহিত করতে হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়