শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬, ৮ই ফাল্গুন ১৪৩২


ঢাকা-১৭ আসনের তফসিল আগামী সপ্তাহে : ইসি আলমগীর

প্রকাশিত:৩০ মে ২০২৩, ১৫:৩৫

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) শূন্য আসনে (ঢাকা-১৭) আগামী সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

মঙ্গলবার (৩০ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বর্তমানে খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা সফরে আছেন। তিনি ফিরলেই তফসিল হবে। তবে অন্য কোনো অসুবিধা থাকলে ১ জুনের পরেও হতে পারে।

১ জুন বাজেট ঘোষণা হবে, সেদিন কি তফসিল দেবেন? এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, বাজেট ঘোষণা সঙ্গে তফসিল দিলে কি অসুবিধা আছে?

সম্প্রতি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম-এর জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ-সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ১৫ মে পূর্বাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি ছয়মাসের মতো সময়ে জন্য সংসদ সদস্য হবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়