মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


তিন আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত:২ জুন ২০২১, ১১:২১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন আসনে উপনির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে। আসন তিনটি হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।

বুধবার (০২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।

এছাড়া কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট ২১ জুন অনুষ্ঠিত হবে। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের ভোট ১১ এপ্রিল হওয়ার কথা ছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়