মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬, ১৯শে ফাল্গুন ১৪৩২
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
রুমন জানান, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।
রাজধানীতে বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন বলে জানান রুমন।
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী একটি এলইডি বোর্ডে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল দেখে তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)