shomoynew_wp969 বিরোধী দলীয় নেতা-উপনেতা-চিফ হুইপ পদে মনোনয়ন চূড়ান্ত করল জাপা | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বিরোধী দলীয় নেতা-উপনেতা-চিফ হুইপ পদে মনোনয়ন চূড়ান্ত করল জাপা


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪ ০৫:৪৬

আপডেট:
১৮ জানুয়ারী ২০২৪ ০৭:১১

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে তাদের নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বিগত দুইটি সংসদের মতো এবারও বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top