সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ মে ২০২৬, ১০:৩২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের কারণে আজ সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

সংস্থাটি জানায়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক এ সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ সাময়িক বন্ধ রাখা হচ্ছে। কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপও অনুভূত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়