মঙ্গলবার, ২৬শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


পটুয়াখালীতে খালে মিলল নিখোঁজ শিশুর লাশ

জেলা সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত:১৭ মে ২০২১, ১০:৪৮

স্বাধীন। ছবি: সংগৃহীত

স্বাধীন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম স্বাধীন (৫)।

রোববার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া এলাকায় বাড়ির পাশের খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন একই গ্রামের মো. জিয়াউল হক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সালমা জাহানের ছেলে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢনঢনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন তেঁতুলিয়া নদীর সংযোগ খালে নিখোঁজ হয় স্বাধীন।

জানা যায়, রোববার সকালে স্বাধীন বাড়ির সামনে তেঁতুলিয়া নদীর সংযোগ খালের ঘাটে পানি নিয়ে খেলছিল। পরে পরিবারসহ আশপাশের মানুষের আগোচরে খালের পানিতে পড়ে যায় শিশুটি।

প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দশমিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রসিদ জানান, দশমিনা ফায়ার সার্ভিস দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। অভিযান চলাবস্থায় বিষয়টি জটিল মনে করে বরিশাল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এর পর ওই ডুবুরি দল নতুন করে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়