সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


উত্তর প্রদেশে পশু জবাই-ঈদের নামাজ নিয়ে কঠোর বিধিনিষেধ জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৫ মে ২০২৬, ২০:৩৪

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি ও ঈদের নামাজের বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত।

রোববার (২৪ মে) আইনশৃঙ্খলা নিরাপত্তা ও প্রশাসনিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই খোলা জায়গায় বা জনসমাগমস্থলে পশু কোরবানি করা যাবে না। একই সঙ্গে রাস্তা বন্ধ করে ঈদের নামাজ আদায়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, ঈদের নামাজ শুধুমাত্র নির্ধারিত মসজিদ, ঈদগাহ বা ঐতিহ্যবাহী স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

অন্যদিকে শুধু পূর্বনির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এবং কোনো খোলা, জনবহুল স্থান বা রাস্তায় করা যাবে না পশু জবাই করা যাবে না। তবে গরু, উট এবং আইনত নিষিদ্ধ অন্যান্য পশু কোরবানি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

অবৈধ কসাইখানা ও খোলা জায়গায় মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন বৈধ কসাইখানাতে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত পশু রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন যোগী আদিত্যনাথ।

এছাড়াও ঈদের সময় রাজ্যের আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভলসহ সংবেদনশীল জেলায় নিরবচ্ছিন্ন পুলিশি টহল, পর্যাপ্ত বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য জেলা ও পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার এবার ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির নিয়মে আইনি কড়াকড়ি এবং নিয়ম জারি করেছে। এরমধ্যে সরকারের অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। জনসমক্ষে বা উন্মুক্ত রাস্তাঘাটে পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র প্রশাসনের নির্ধারিত স্থানেই কোরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

সূত্র: দ্য হিন্দু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়