মঙ্গলবার, ২৬শে মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (১৫ মার্চ) বিকেল ৪টায় তিনি বিমানবন্দরে আসেন।
পরিদর্শনের সময় তিনি বিমানবন্দরের যাত্রীসেবা, টার্মিনাল ব্যবস্থাপনা ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালসহ অভ্যন্তরীণ টার্মিনালের সার্বিক অবস্থা, যাত্রীদের চলাচল ও সেবার মান পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। তিনি মন্ত্রীকে বিমানবন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা, যাত্রীসেবা কার্যক্রম এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা টার্মিনালের চলমান কার্যক্রম, যাত্রীসেবার বিভিন্ন দিক এবং পরিচালনাগত বিষয় সম্পর্কে মন্ত্রীকে ব্রিফ করেন।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ও যাত্রীসেবার মান পর্যবেক্ষণের অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়। পরিদর্শনের মাধ্যমে টার্মিনালগুলোর সেবা কার্যক্রম এবং পরিচালনাগত বিষয়গুলো সরেজমিনে দেখা হয়।