রবিবার, ৫ই এপ্রিল ২০২৬, ২২শে চৈত্র ১৪৩২
ফাইল ছবি
গেল মাসে সবশেষ বিসিবি নির্বাচন ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল এনএসসি। এরপর ১৫ কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ারও কথা ছিল। সময়সীমার আগেই তদন্ত কাজ শেষ করে আজ রোববার দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কমিটি।
এনএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবের হাতে তুলে দেয়া হয় তদন্ত রিপোর্ট। তদন্ত রিপোর্ট জমা দিয়ে উপস্থিত গণমাধ্যমে কথা বলেছেন স্বাধীন তদন্ত কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি। যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাবাদ করেছি। যা পেয়েছি, সেভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছি। কাউকে অভিযুক্ত না করে রিপোর্ট দিয়েছি। আমরা কাউকে অভিযুক্ত করিনি, কারো বিরুদ্ধে অভিযোগ আনিনি। যা হয়েছে, যা হয়নি, এসব রিপোর্ট দিয়েছি।’
স্বাধীন তদন্ত কমিটির সুপারিশমালায় গঠনতন্ত্র সংশোধনের কথা বলা আছে বলে জানিয়েছেন এই এ কে এম আসাদুজ্জামান, ‘আমরা কিছু সুপারিশ করেছি। আমরা চেষ্টা করেছিলাম একটা সুপারিশ দেওয়ার জন্য যে (ভবিষ্যতে) নির্বাচনটা সুন্দর করার জন্য বা এই বোর্ডসংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কি না, এই সম্পর্কে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। গঠনতন্ত্র সংশোধনের ব্যাপার আছে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)