shomoynew_wp969 চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০২

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫০

 ফাইল ছবি

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড়ে মেতেছে গোটা বিশ্ব। সেই ঝড়ের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শাহরুখ ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।

দেশের বিভিন্ন ফ্যান ক্লাবের আয়োজনে সিনেমা হলে ‘জওয়ান’ দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কেক কেটে উদযাপন থেকে শুরু করে শাহরুখের বিভিন্ন লুকে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন ভক্তরা।

বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা চোখে পড়েছে খোদ শাহরুখেরও। শনিবার (৯ সেপ্টেম্বর) টুইটারে এক বার্তায় চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কিং খান।

‘জওয়ান’ সিনেমা দেখতে চট্টগ্রামের ‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান ক্লাব বিশেষ প্রস্তুতি নেয়। শাহরুখের ছবি আঁকা টিশার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান। এমনকি শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন।

টুইটারে চট্টগ্রামের শাহরুখ ভক্তদের কর্মকাণ্ডের সে সকল ছবি ও ভিডিও পোস্ট প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। সেই পোস্টটি চোখে পড়ে শাহরুখের। তিনি রিটুইট বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে লেখেন থ্যাংক ইউ চট্টগ্রাম।

শাহরুখের এই কৃতজ্ঞতা প্রকাশের টুইট চট্টগ্রামের ভক্তদেরও বেশ আবেগী করে তুলেছে। তারাও প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন ভাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top