shomoynew_wp969 বয়সে ৭ বছরের ছোট অভিনেতাকে গোপনে বিয়ে করেন অর্চনা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বয়সে ৭ বছরের ছোট অভিনেতাকে গোপনে বিয়ে করেন অর্চনা


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩ ০৫:২৭

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭

ফাইল ছবি

কপিল শর্মা শো-এর পরিচিত মুখ অর্চনা পুরন সিং৷ বলিউড অভিনেত্রী হিসেবেও বেশ পরিচিত তিনি। ব্যক্তিজীবনে অভিনেতা পারমিত শেঠিকে বিয়ে করে সুখের সংসার অর্চনার।

কিন্তু পারমিত-অর্চনার বিয়ে মোটেও সহজ ছিল না। ৭ বছরের ছোট এই অভিনেতাকে গোপনেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। তাদের সেই বিয়ের খবর লোকচক্ষুর আড়ালে ছিল বহুদিন।

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘বোল বচ্চন’-এর মতো সিনেমায় দেখা গেছে পারমিত শেঠিকে। ১৯৯২ সালে অর্চনাকে বিয়ে করেন তিনি। পর্দায় কিংবা পর্দার বাইরে, এই যুগলের রসায়ন বেশ দারুণ।

বিয়ের আগে ৪ বছরের সম্পর্কে ছিলেন পারমিত-অর্চনা। যদিও বয়সে বড় হওয়ায় পারমিতের স্ত্রী হিসেবে অর্চনাকে মানতে চায়নি অভিনেতার পরিবার। অভিনেতার বাবা-মা সরাসরি জানিয়ে দেন, পুত্রবধূ হিসেবে অভিনেত্রীকে পছন্দ নয় তাদের।

পরিবারের কথা না শুনেই অর্চনাকে বিয়ের সিদ্ধান্ত নেন পারমিত। তাদের ভাষায়, একদিন রাত ১১ টায় বিয়ের পরিকল্পনা করেন। সেজন্য পন্ডিতও খুঁজে আনেন। এরপর গোপনেই সেরে নেন বিয়ে।

যদিও অর্চনার জন্য এটা ছিল দ্বিতীয় বিয়ে। এর আগেও এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সেই সংসার সুখের হয়নি। বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়ানোর মতো বিশ্বাস, শক্তি ছিল না তার মাঝে। কিন্তু পারমিতের সঙ্গে আলাপের পরেই বদলে যায় সিদ্ধান্ত।

অর্চনার ভাষায়, ‘একদিন এক পার্টিতে পারমিতের সঙ্গে দেখা হয়েছিল। আমি তখন একটি পত্রিকা পড়ছিলাম। হঠাৎ করেই আমার হাত থেকে পত্রিকটা ছিনিয়ে নেওয়া হয়। যে ঘটনায় ভীষণ রেগে যাই। এরপর সে আমাকে স্যরি বলে। সেখান থেকেই আলাপ, এরপর প্রেমের শুরু।

১৯৯২ সালে বিয়ের পর ৩০ বছরের সংসার জীবনে পার করলেন এই জুটি। বলিউডেও বেশ সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। পারমিত-অর্চনার সংসারে রয়েছে দুইটি সন্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top