shomoynew_wp969 অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ!


প্রকাশিত:
২৭ মে ২০২১ ১১:২৩

আপডেট:
২৭ মে ২০২১ ১২:৩৫

 তৃণা সাহা। ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা সিরিয়ালের পরিচিত অভিনেত্রী তৃণা সাহা। স্টার জলসার ‘খড়কুটো’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এর আগে একাধিকবার সমালোচনায় জড়িয়েছিলেন তৃণা। লাভ জিহাদের প্রসঙ্গ টেনেও কটাক্ষের শিকার হয়েছিলেন এ অভিনেত্রী।

এবার তার বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন এক নেটিজেন। চুরি প্রমাণও দিয়েছেন তিনি। কিন্তু নেট দুনিয়ার একাধিক বাসিন্দা তা মানতে নারাজ। অনেকে তৃণা সাহার পক্ষেই আওয়াজ তুলেছেন। কিন্তু কী চুরি করেছেন তৃণা সাহা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তৃণার বিরুদ্ধে অভিযোগ, ছবির ক্যাপশন চুরি করেছেন ‍তৃণা সাহা। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের দেওয়া একটি ক্যাপশন মিলে গেছে তৃণার পোস্টের সঙ্গে। তাতেই চুরি অভিযোগ উঠেছে সিরিয়াল অভিনেত্রীর বিরুদ্ধে।

এ ব্যাপারে তৃণার এখনো মুখ খোলেননি। কিন্তু তার হয়ে একাধিক মন্তব্য করেছেন নেট দুনিয়ার অনেকেই। কেউ বলছেন, ‘সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তৃণার দোষ কী?’ আবার কেউ বলেছেন, ‘এখানে চুরির কী আছে? অনেক কবি বা লেখকদের লেখা আমরা নিয়ে থাকি। কতজন কবির নাম উল্লেখ করেন?’ একজন লিখেছেন, ‘আসলে দুজনেই গুগল থেকে টুকেছেন।’

তবে এসব সমালোচনাকে পাত্তা দেন না অভিনেত্রী তৃণা সাহা। অভিনয় দক্ষতা দিয়েই সব কটূক্তির জবাব দিতে চান তিনি। আর তাতেই দর্শকদের ভালোবাসা জয় করে নিয়েছেন এ বাঙালি মেয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top