shomoynew_wp969 কোন অভিনেত্রীর কারণে যশের ছবি ছাড়তে হলো কারিনাকে? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


কোন অভিনেত্রীর কারণে যশের ছবি ছাড়তে হলো কারিনাকে?


প্রকাশিত:
৭ মে ২০২৪ ০৩:০৫

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৪

ছবি- সংগৃহীত

‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশের সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্‌স’ থেকে কারিনা কাপুরের সরে যাওয়ার কথা কারও অজানা নয়। অভিনেত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন নয়নতারা। তবে এ নিয়ে যত না আগ্রহ নেটাগরিককদের তার চেয়ে বেশি কৌতূহল কারিনার সরে যাওয়ার কারণ জানতে।

এর আগে জানা গিয়েছিল তারিখজনিত জটিলতায় ছবি ছেড়েছেন নায়িকা। এবার জানা গেল অন্য এক তথ্য। তারিখ না, কিয়ারা আদভানি ও শ্রুতি হাসানই নাকি তার সরে যাওয়ার আসল কারণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে, তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। এই মুহূর্তে কোনো ছবিও করছেন না কারিনা। সবদিক মাথায় রেখেই শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছিল।

জানা গেছে, তার অভিনীত চরিত্রের দৈর্ঘ্য নিয়ে সংশয়ে ছিলেন কারিনা। ছবিতে কিয়ারা আদভানি এবং শ্রুতি হাসনের মতো অভিনেত্রী থাকায় নিজের চরিত্রের গুরুত্ব নিয়ে দ্বিধায় ছিলেন বেবো। তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিয়ারা ও শ্রুতি অভিনীত চরিত্রের ভারে করিনার চরিত্র কতটা চোখে পড়বে তা নিয়ে সংশয় তৈরি হয় অভিনেত্রীর।

কারিনার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ক্রু’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন টাবু ও কৃতি শ্যানন। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। নারীকেন্দ্রিক গল্পের সিনেমার এমন জয়জয়কার অনেক দিন পরে দেখা গেছে ভারতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top