shomoynew_wp969 প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের, কী জবাব দেন নায়িকা? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের, কী জবাব দেন নায়িকা?


প্রকাশিত:
২১ মে ২০২৪ ০৩:৩৯

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪২

ছবি- সংগৃহীত

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বলতে গেলে ভারত অধ্যায় থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন সুদূর মার্কিন মুলুকে। তবুও তার পিছু ছাড়েনি পুরোনো গুঞ্জন। মাঝে মাঝেই প্রিয়াঙ্কা-শাহরুখের প্রেমের গুঞ্জন সামনে চলে আসে।
এবার সামনে এলো নতুন একটি তথ্য। ২০০০ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে। কাকে বিয়ে করবেন প্রিয়ঙ্কা চোপড়া? প্রশ্নটি এরকম ছিল।

এরপর তিন জনের নাম পেশ করেন শাহরুখ খান। মুহাম্মদ আজহারউদ্দিনের মতো খেলোয়াড়, যিনি সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন এবং যার জন্য গর্ববোধ করবেন তিনি। অথবা, কোনো ধনী ব্যবসায়ী, নয়তো শাহরুখের মতো এক জন বলিউড তারকা, যিনি এই ধরনের কল্পনাভিত্তিক কঠিন প্রশ্ন করবেন।

উত্তরে খেলোয়াড়কে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “বাড়ি ফিরে আমার স্বামীকে যাতে বলতে পারি, তাঁর জন্য সারা দেশ গর্বিত। নিজের সেরাটা দিতে পেরেছেন তিনি। তাকে নিয়ে মুগ্ধ আমি।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top