shomoynew_wp969 অর্জুনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকার ম্যানেজার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


অর্জুনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকার ম্যানেজার


প্রকাশিত:
১ জুন ২০২৪ ০৩:২৮

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৭

ছবি- সংগৃহীত

প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেতে থাকে মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। করছিলেন লিভ ইন। সম্প্রতি গুঞ্জন ওঠে, সম্পর্ক ভেঙে গেছে মালাইকা-অর্জুনের।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক সূত্রের কথায়, ‘মালাইকা ও অর্জুনের সম্পর্ক সত্যিই খুব ভালো ছিল। বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি মনে বিশেষ জায়গা রাখবেন তারা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেছেন বলেই বিচ্ছেদের বিষয় নিয়ে চুপ থাকবেন।’

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকার ম্যানেজার। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, তারা একসঙ্গেই আছেন এবং সুখে আছেন। তার কথায়, ‘না, না। এসব মিথ্যা।’

তিনি আরও জানিয়েছেন, গুজব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান মালাইকা-অর্জুন।

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। বাতাসে গুঞ্জন, শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেল তাদের। তবে মালাইকার ম্যানেজার বিষয়টি উড়িয়ে দিলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা-অর্জুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top