shomoynew_wp969 কাজলকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে নেটিজেনদের কটাক্ষ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


কাজলকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে নেটিজেনদের কটাক্ষ


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৯

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১১

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী কাজলের ছেলে যুগের পায়ে চোট থাকায় অসুবিধা হচ্ছিল হাঁটাচলায়। অভিনেত্রীর নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। আর এ সময়েই নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন কাজল।

সম্প্রতি এ ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে।

ঘটনাটি হচ্ছে, গত শুক্রবার ছেলে যুগকে নিয়ে মুম্বাইয়ের একটি চিকিৎসাকেন্দ্রে যান কাজল। অভিনেত্রীর পরনে কালো কুর্তা, নীল জিন্স। চোখে রোদচশমা। দেখা যাচ্ছে, কাজলের ছেলের বাম পায়ে চোটের কারণে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কাজলের নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা নিরাপত্তারক্ষীকে পেছন থেকে ধাক্কা দিলেন অভিনেত্রী; যেই নিরাপত্তারক্ষী তারই সন্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

কাজলের এমন আচরণ মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। কাজল এমন প্রতিক্রিয়া জানাবেন, এমনটি আশাও করেননি তারা। আর সেই দৃশ্যই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেখানে যুগের সুস্থতা কামনা করেছেন ভক্তরা। পাশাপাশি অভিনেত্রীকেও কটাক্ষ করেছেন তারা।

কাজলের এই ব্যবহারের সঙ্গে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের মিল পাচ্ছেন নেটিজেনরা। কারণ, জয়া বচ্চনকে মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘তিনি দ্বিতীয় জয়া বচ্চন।’ কারও বক্তব্য, ‘যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাকে ওই ভাবে ধাক্কা দেওয়াটা রূঢ় আচরণ।’ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘কেন ধাক্কা দিলেন ও ভাবে নিরাপত্তারক্ষীকে?’ একজন লিখেছেন, ‘কাজল ইকুয়াল জয়া বচ্চন।’

কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত অনুরাগীরা। অভিনেত্রীর ব্যবহারও মার্জিত। কিন্তু তার হঠাৎ এমন প্রতিক্রিয়ার জন্য ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী। শুধু তির্যক মন্তব্য নয়, প্রিয় অভিনেত্রীর এই অচেনা আচরণে মনখারাপের চোরাস্রোত অনুরাগীদের মনে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top