shomoynew_wp969 মা হারালেন অক্ষয় কুমার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


মা হারালেন অক্ষয় কুমার


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৬

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১

ফাইল ছবি

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে মায়ের মৃত্যুর সংবাদ জানান অভিনেতা নিজেই।

ভারতের মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন অরুণা। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যু খবর জানিয়ে অক্ষয় কুমার ফেসবুকে লেখেন, আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্য জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমার অস্তিত্বের শেকড় ছিলেন মা। আমি এবং আমার পরিবার এই বেদনা সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।

শুটিংয়ের জন্য যুক্তরাজ্যে ছিলেন অক্ষয়। সেখানে ‘মিশন সিন্ডারেলা’র ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারতে ফিরে আসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top