shomoynew_wp969 কারাগারে থেকে খাবারের মূল্য বুঝেছি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বললেন জনপ্রিয় অভিনেত্রী

কারাগারে থেকে খাবারের মূল্য বুঝেছি


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫০

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৩

ছবি : সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। অভিনেতার মৃত্যুতেও দায়ী করা হয়েছিল তাকে। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। এবার কারাগারের সেই তিক্ত অভিজ্ঞতা শোনালেন রিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে রিয়া বলেন, “কারাগারে অনেক কিছুই থাকে না। অনেক কিছু মনে পড়ে সেই দিনগুলোর। আমরা আফসোস করি আমাদের কিছু নেই ভেবে। সংশোধনাগারে থেকে উপলব্ধি করেছিলাম, কিছু না থাকার আসল অর্থ কী?”

কারাবাসের সময় খাবার নিয়েও তিক্ত অভিজ্ঞতা হয়েছে রিয়ার। তার ভাষ্য, “বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরো বদলে গিয়েছিল। লোকে কী বলছে, তা নিয়ে আর গায়ে মাখতাম না। সেই সময়ে আমার বয়স মাত্র ২৭। ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজ়ার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি।”

শোক প্রকাশেরও সুযোগ নেই উল্লেখ করে অভিনেত্রী বলেন, “এখনও মনের ভিতর শোক রয়ে গেছে। বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই। তবে আমি খুশিও আছি। তবে এই ধরনের খুশির উৎপত্তি হয় গভীর মানসিক আঘাত থেকে।”

সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই মামলায় সংশোধনাগারে থাকতে হয়েছিল তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top