shomoynew_wp969 বলিউডে পা রাখলেন সুহানা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বলিউডে পা রাখলেন সুহানা


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৬

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০

 ছবি : সংগৃহীত

বলিউডে পা রাখলেন শাহরুখ-গৌরিকন্যা সুহানা খান। শাড়ির মডেলিং করতে দেখা গেছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বলিউডের বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুহানার একাধিক ছবি। যেখানে সুহানাকে দেখা গেছে ডিজাইন করা শাড়ির মডেলিং করতে।

মনিশের পোস্ট যেন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। লাল শিফনের শাড়ি পরা সুহানার ছবি পোস্ট করে মনিশ লিখেছেন— 'সুহানা'। তার সঙ্গে লাল হৃদয় ও আগুনের ইমোজি।

যেন বলতে চাইছেন, এবার পর্দায় আসছেন সুহানা খান। বলিউডের নায়িকাদের প্রিয় শিফন শাড়ির সাজে আরও সুন্দর দেখাচ্ছে সুহানাকে। ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সুহানার ছবিতে মা গৌরি খান কমেন্ট করেছেন। তিনি লিখেছেন— 'লাল এটা, দারুণ লাগল মনিশ'। লাল শাড়ির সঙ্গে রুপার কানের ঝুমকা এবং সবুজ ছোট্ট টিপে একেবারে নায়িকাদের মতোই দেখাচ্ছে সুহানাকে। তবে কি অভিনয়ে এবার পা রাখার পালা?

আরেক তারকা সন্তান এবার বলিউডের নতুন নায়িকা রূপে ধরা দিতে চলেছেন?

মনিশের ছবি দেখে অনেকেই এমন প্রশ্ন করেছেন। যদিও সিনেমায় কবে দেখা যাবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে গ্ল্যামারের দুনিয়ায় পা রেখে ফেললেন সুহানা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top