shomoynew_wp969 সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত:
৭ মার্চ ২০২২ ১৩:১৩

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২

ছবি : সংগৃহীত

৩৭ লাখ টাকার প্রতারণার এক মামলায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

জানা গেছে, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ৩৭ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে বহুবার সেই পারিশ্রমিকের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা কানে তোলেননি সোনাক্ষী। তাই বাধ্য হয়েই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন মোরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা।

তাঁর অভিযোগ, অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বারবার টাকা ফেরত চেয়ে সোনাক্ষীর ম্যানেজারকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি প্রতিবার বলেছেন টাকা ফেরত হবে না।

জানা গেছে, মামলা দায়েরের পর একবার বয়ান রেকর্ড করিয়েছেন অভিনেত্রী। তারপর থেকে টানা অনুপস্থিত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সাড়া মেলেনি। এতেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top