shomoynew_wp969 হুবহু হৃতিক রোশনের কপি ‘দিল্লির ভিক্ষুক’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


হুবহু হৃতিক রোশনের কপি ‘দিল্লির ভিক্ষুক’


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২২ ১৯:২৭

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

 ছবি : সংগৃহীত

যানজটপূর্ণ রাস্তায় ক্রাচে ভর দিয়ে গাড়ির জানলায় ভিক্ষা করছিলেন এক যুবক। চোখে কালো সানগ্লাস, পরনে কালো টি-শার্ট, মাথায় কোঁকড়ানো চুল। পাতলা চেহারা। বেশ লম্বা। চোখ-মুখে আত্মবিশ্বাস যেন উপচে পড়ছে— এমন বর্ণনা শুনে অনেকেই হয়তো ধরে নেবেন কোনও মডেল বা অভিনেতার কথা বলা হচ্ছে। অনেকে প্রথমে এমনটাই ভেবেছিলেন। কিন্তু ভুল ভাঙল কিছু ক্ষণ পরে।

সম্প্রতি দিল্লির এক বাসিন্দা নিজের টুইটারে এমন এক জনের ছবি দিয়েছেন। ছবির নীচে লেখেন ‘দিল্লির ভিক্ষুক’। যানজটপূর্ণ রাস্তায় হাতে ক্রাচ নিয়ে ভিক্ষা করছিলেন ওই ভিক্ষুক। সেই সময়েই ছবিটি তোলেন ওই ব্যক্তি। তার পর তা নেটমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবির নীচে অনেকেই নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘মডেল না ভিক্ষুক, চেনাই যাচ্ছে না’। এমনকি, তাঁকে অনেকেই হৃত্বিক রোশন, অল্লু অর্জুন, আদিত্য রায় কপূরের মতো অভিনেতার সঙ্গেও তুলনা করেছেন।

সূত্রঃ ভারতীয় সংবাদ সংস্থা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top