রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন


প্রকাশিত:
২১ জুন ২০২১ ১১:৪৬

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০

ছবি-সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারিয়ি রোববার (২১ জুন) এক টুইটার বার্তায় এ তথ্য জানান। খবর প্রেসটিভির।

তিনি বলেন, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট মার্কিন নির্মিত একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী এ জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

সৌদি ড্রোনটি ইয়েমেনের আকাশে নজরদারি চালাচ্ছিল বলে জেনারেল সারিয়ি উল্লেখ করেন। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভূপাতিত সৌদি গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ পরে টেলিভিশনে সম্প্রচার করা হবে।

জেনারেল সারিয়ি বলেন, দেশের সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা নিজেদের আকাশসীমা রক্ষা এবং সব ধরনের শত্রুতা মোকাবিলা করার জন্য সব প্রচেষ্টা চলিয়ে যাবে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে।

সৌদি আগ্রাসনে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হলেও দেশটির সামরিক বাহিনী ও হুতি যোদ্ধারা সৌদি জোটকে বেশ ভালোভাবেই রুখে দাঁড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top