সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


বাড়িতে আগুন, ঘরের মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

দিনাজপুর থেকে

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৬, ১১:৩১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুর শহরে একটি ঘরের মেঝে থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী এর তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ওই এলাকার তপন রায় (৫০) তার স্ত্রী লতা রানী (৪২)।

জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি নূরনবী জানান, শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়