সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
পাশাপাশি অটোগ্যাসের দামও বেড়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে এপ্রিলের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল এ জ্বালানির দাম।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে সংকট তৈরি হয়েছে। অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এলপিজিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। বিকল্প উৎস ও পথে আমদানি করতে সময় ও ব্যয় বাড়ছে। পাশাপাশি বিমা ও নিরাপত্তা খরচও বেড়েছে।
এসব কারণে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।