সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে তুর‌স্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮

ফাইল ছবি

ফাইল ছবি

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নি‌তে তুর‌স্কের উদ্দে‌শে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মন্ত্রীর ঢাকা ত্যাগ করার তথ্য জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুর‌স্কে তিন দিনব্যাপী ফোরা‌মে অংশ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ব্রা‌সেলস যা‌বেন। সেখা‌নে বাংলা‌দেশ ও ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) ম‌ধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক (পিসিএ) ফ্রেমওয়া‌র্ক চু‌ক্তি সই অনুষ্ঠা‌নে যোগ দে‌বেন মন্ত্রী।

ব্রা‌সেলস থে‌কে ঢাকা ফেরার সময় খ‌লিলুর রহমান আদ্দিস আবাবায় যাত্রা‌বির‌তি কর‌বেন। আগামী ২৪ এ‌প্রিল ঢাকা ফেরার কথা র‌য়ে‌ছে মন্ত্রীর।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়